বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি ‘ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত’, প্রধান বিচারপতিকে চিঠি ১৩৪ প্রাক্তন আমলার

স্বাধীনতার মহো‍ৎসব উপলক্ষে গত ১৫ অগস্ট বিলকিস বানুর গণধর্ষণে জড়িত ১১ কুখ্যাত ধর্ষককে মুক্তি দিয়েছে বিজেপি শাসিত গুজরাত সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত দাঙ্গার (Gujrat Riot) সময়ে বিলকিস বানুকে (Bilkis Bano)  গণধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ১১ ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে ভয়ঙ্কর ভুল আখ্যা দিয়ে দেশের নয়া প্রধান বিচারপতি (CJI) ইউইউ ললিতকে (U U Lalit) শনিবার চিঠি পাঠালেন ১৩৪ জন প্রাক্তন আমলা (Ex-Bureaucrats) । চিঠিতে বিজেপি শাসিত গুজরাত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করে ধর্ষকদের ফের জেলবন্দি করার দাবি তুলেছেন তাঁরা। ওই চিঠি পাঠিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর (K M Chandrashekhar), প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (Former NSA) শিবশঙ্কর মেনন (Shivshankar Menon), প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং (Former Foreign Secretary Sujata Singh) , প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই (Former Union Home Secretary G K Pillai), দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল নাজিব জং (Former Delhi Lieutenant Governor Najeeb Jung)।

স্বাধীনতার মহো‍ৎসব উপলক্ষে গত ১৫ অগস্ট বিলকিস বানুর গণধর্ষণে জড়িত ১১ কুখ্যাত ধর্ষককে মুক্তি দিয়েছে বিজেপি শাসিত গুজরাত সরকার (Gujrat Government)। আর ওই সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে যেমন ওই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে, তেমনই একাধিক মানবাধিকার কর্মীও সরব হয়েছেন। ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতরা কীভাবে মুক্তি পেতে পারে তা নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সিপিএম নেত্রী সুহাসিনী আলি, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্ররা। গত ২৫ অগস্ট সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এন ভি রমানার (Former CJI N V Ramana) নেতৃত্বাধীন বিচারপতির বেঞ্চ ওই আবেদনের শুনানির প্রেক্ষিতে কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ দিয়েছে। দুই সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি।

এদিন দেশের ১৩৪ জন প্রাক্তন আমলা নয়া প্রধান বিচারপতি ইউইউ ললিতকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘নৃশংস দুষ্কৃতীদের এইভাবে মুক্তি দেওয়ায় গোটা দেশ ফুঁসছে। স্বাধীনতার অমৃত মহো‍ৎসবের দিনে ন্যক্কারজনক কাণ্ডের হোতারা মুক্তি পাবে, আমরা কল্পনাও করতে পারিনি। গুজরাত সরকার যা ঘটিয়েছে তা লজ্জায় আমাদের মাথা নিচু করে দিয়েছে। এই ধরনের মামলা বিরল কেননা শুধুমাত্র ধর্ষক ও হত্যাকারীরাই সাজা পায়নি, সেই সঙ্গে তথ্য-প্রমাণ লোপাট ও বিকৃত করে দোষীদের বাঁচানোর জন্য পুলিশ ও চিকি‍ৎসকও সাজা পেয়েছেন। আমরা আপনার কাছে এই চিঠি লিখছি কারণ, গুজরাত সরকারের সিদ্ধান্তে আমরা গভীরভাবে আশাহত এবং আমরা বিশ্বাস করি যে, কেবলমাত্র সুপ্রিম কোর্টই ন্যায়বিচার দিতে পারে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে