ফের ভূমিকম্প ! দিল্লির পর এ বার কাঁপল বিহার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল বিহার । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার  সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি অনুভূত হয়েছে । ভূ-পৃষ্ঠের ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দিল্লির কম্পনের আফটার শক  হল বিহারের এই ভূমিকম্প। তবে  সাতসকালে ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা । 

এই কম্পনের তীব্রতা বেশি না থাকায় এখন পর্যন্ত  হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়।  বলা বাহুল্য, দিল্লিতে ভূমিকম্প হওয়ার  আড়াই ঘণ্টার মধ্যেই বিহারেও কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা । শুধু তাই নয়  ঘটনাচক্রে, দুই জায়গাতেই কম্পনের তীব্রতা এক। 

অন্যদিকে সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রাজধানী দিল্লিতে । রিখটার স্কেলে  কম্পনের মাত্রা ছিল ৪.০। বেশ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে  রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গা।  দিল্লি থেকে পাঁচ কিলোমিটার দূর  ধৌলাকুঁয়ায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।  এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত এবং সতর্ক থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তবে দিল্লিতে ভূমিকম্পের জেরে  ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।

 

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ