শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় রেগে গিয়ে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি ,লখনউ: শ্বশুর বাড়ি যেতে চাইছিলেন না স্ত্রী। বারবার বোঝানোর পরেও স্ত্রী বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে নারাজ। ক্ষিপ্ত হয়ে গেলেন স্বামী। রাগে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের(Uttarpradesh) কনৌজে। এই ঘটনা ঘটানোর পর ওই মহিলাকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে কানপুর হাসপাতালে(Kanpur Hospital)। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, কনৌজের কালিনাপুরভা গ্রামের গুড্ডি দেবীর সঙ্গে প্রায় ১৪বছর আগে বিয়ে হয়েছিল কাজিরটোলা এলাকার পাপ্পু নামে এক যুবকের। অভিযোগ বিয়ের পর থেকেই রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পাপ্পু তার স্ত্রীকে মারধর করত।

প্রতিদিন অশান্তি লেগে থাকত স্বামী – স্ত্রীর মধ্যে। এই অশান্তির দরুন স্বামী সঙ্গ ত্যাগ করে নিজের বাড়িতে এসে থাকতে শুরু করে গুড্ডি(Guddi)। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের অন্ন জোগাড় করত সে। কিন্তু সোমবার হঠাৎ স্বামী গুড্ডির বাড়িতে এসে বিপত্তি ঘটায়। সোমবার বিকেল বেলা কাজ সেরে গুড্ডি যখন বাড়ি ফিরছিল তখন তার পথ আটকে দাঁড়ায় পাপ্পু। নির্জন রাস্তায় তাকে হাত ধরে টেনে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাপ্পু। কিন্তু কিছুতেই শ্বশুরবাড়ি ফিরতে চান না গুড্ডি। এতে ফাঁকা রাস্তায় ঝোপের কাছে গুড্ডিকে ধরে মারতে শুরু করেন পাপ্পু। হঠাৎ তার নাক কামড়ে আলাদা করে দেন পাপ্পু।

গুড্ডির আর্তনাদে আশেপাশের মানুষজন ছুটে আসলে পরিস্থিতি ব্যাগতিক বুঝে পাপ্পু(Pappu) চম্পট দেয় ঘটনা স্থল থেকে। রক্তাক্ত অবস্থায় গুড্ডিকে স্থানীয় মানুষজন নিয়ে গিয়ে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর ঘুড্ডিকে কানপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় অভিযুক্ত পাপ্পুর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছে গুড্ডি। পাপ্পুকে খুঁজছে পুলিশ। তার সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে। চিকিৎসকরা গুড্ডির কেটে নেওয়া নাক কিভাবে প্রতিস্থাপন করা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছে। পাপ্পু হঠাৎ এইভাবে গুড্ডির ওপর আক্রমণ করবে সেটা সে নিজেও বুঝতে পারেনি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের