হাই হিল চটি কিনে দেননি স্বামী, ডিভোর্সের দাবি নিয়ে থানায় স্ত্রী, প্রেমের শহরের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: ছোট থেকেই হাই হিলের প্রেমে মাতোয়ারা ছিলেন। বিয়ের পর স্বামীর কাছেও হাই হিল চটি কিনে দেওয়ার বায়না জুড়েছিলেন। কিন্তু স্ত্রীর আবদার পূরণ করেননি স্বামী। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। রেগেমেগে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ জানাতে থানায় ছুটলেন স্ত্রী। স্পষ্ট জানালেন, ‘যে স্বামী সামান্য হাই হিল কিনে দিতে পারে না, তার সঙ্গে একই ছাদের তলায় থাকতে রাজি নন। বিচ্ছেদ চান।’ পুলিশ অবশ্য সংসার ভাঙার দায় নিজের কাঁধে নেয়নি। স্ত্রীর অভিযোগ সরাসরি পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। এমনই বেনজির ঘটনা ঘটেছে প্রেমের শহর আগ্রায়।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালেই হিন্দু রীতি মেনে বিয়ে হয়েছিল দম্পতির। ছোটবেলা থেকেই হাইহিলের উপরে বিশেষ প্রেম ছিল তরুণীর। বিয়ের পর স্ত্রীর আবদার মেনে হাই হিল কিনেও দিয়েছিলেন পতিব্রতা স্বামী। কিন্তু একদিন ওই হাই হিল চটি পড়ে হাঁটতে গিয়ে পা হড়কে পড়ে গিয়ে চোট পান স্ত্রী। চিকি‍ৎসার  জন্য প্রচুর অর্থ খরচ হয়ে যায়। সুস্থ হয়ে ওঠার পর ফের স্বামীর কাছে হাই হিল কিনে দেওয়ার বায়না ধরেন স্ত্রী। কিন্তু অতীতের ঘটনা মনে রেখে হাই হিল কিনে দিতে রাজি হননি স্বামী।

ব্যস আর যায় কোথায়! পছন্দের চটি না পেয়ে তুলকালাম বাঁধিয়ে দিলেন স্ত্রী। সামান্য হাই হিল চটি নিয়ে শুরু হল দাম্পত্য কলহ। সেই কলহ গড়াল হাতাহাতির পর্যায়ে। শেষ পর্যন্ত চটে গিয়ে স্বামীর ভিটে ছেড়ে বাপের বাড়ি চলে যান অভিমানী স্ত্রী। মাসখানেক ধরে বাপের বাড়িতে থাকার পরে ডিভোর্স চেয়ে সোজা থানায় হাজির হন। আগ্রার পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর সতীশ খিরবার খানিকটা বিস্মিত কণ্ঠে বলেন, সামান্য হাই হিলের জন্য দাম্পত্য সম্পর্কে ভাঙনের মতো ঘটনা অতীতে কখনও শুনিনি, দেখিওনি। কী দিনকাল পড়ল!

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও