হাড়হিম ঘটনা! গাজিয়াবাদে ১১ বছরের মেয়ের সামনেই গ্যাংস্টার স্ত্রীকে খুন করে পালাল ব্যাক্তি

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের একটি অভিজাত সমাজ আজনারা ইন্টিগ্রিটিতে। জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ১১ বছরের মেয়ের সামনে স্ত্রীকে গুলি করে হত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের একটি অভিজাত সমাজ আজনারা ইন্টিগ্রিটিতে। জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক স্বামী। অভিযুক্ত ব্যক্তি পরিবার নিয়ে রাজনগরের একটি অভিজাত আবাসনে থাকতেন। সেখানেই প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। খবর অনুসারে, ওই ব্যক্তির স্ত্রী তথা খুন হওয়া মহিলাটি একজন গ্যাংস্টার ছিলেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ব্যক্তি?

সূত্রের খবর, মৃত মহিলার নাম রুবি। তিনি গাজিয়াবাদের একজন গ্যাংস্টার ছিলেন। এমনকী তাঁর নাম গ্যাংস্টার আইনেও রয়েছে। জানা যায়, এদিন পাসপোর্ট নিয়ে দম্পতির মধ্যে বিরোধ চরমে ওঠে। তার জেরেই স্ত্রীকে হত্যা করেছেন তাঁর স্বামী বিকাশ আহলাওয়াত। এ প্রসঙ্গে নন্দগ্রামের এসিপি উপাসনা পান্ডে জানিয়েছেন, স্বামীর নাম বিকাশ আহলাওয়াত এবং স্ত্রীর নাম রুবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার পাসপোর্ট নিয়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া চরমে উঠতেই বিকাশ ক্ষিপ্ত হয়ে রুবির বুকে গুলি চালায়। ঘটনার সময় তাঁদের ১১ বছরের মেয়ে সামনে ছিল। অন্য মেয়ে স্কুলে ছিল। তবে শুধুমাত্র স্ত্রী নয়, স্বামী বিকাশেরও অপরাধমূলক দুনিয়ায় নাম রয়েছে।

পুলিশের মতে, রুবি ২০২০ সালে মোদিনগর থানায় নিবন্ধিত একজন কুখ্যাত গ্যাংস্টার ছিল, বিকাশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ পলাতক বিকাশকে খুঁজছে। ইতিমধ্যেই ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, রান্নাঘরের কাছে রুবির মৃতদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ঝগড়ার সময়ে তাঁরা দুজনেই রান্নাঘরেই ছিলেন। পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই মূহুর্তে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশীদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে