স্বামীর সঙ্গে সাংসারিক মতবিরোধ, ১০ মাসের ছেলেকে বিষ খাইয়ে আত্মঘাতী বধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসারে বনিবনা হচ্ছে না। স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ চরমে উঠছে। তার প্রেক্ষিতে বধৃর উপর অত্যাচার করেন স্বামী। এমনই অভিযোগ তুলেছিলেন গৃহবধূ। এবার এই সাংসারিক মতবিরোধ চরম আকার নিল। হায়দরাবাদে ২৭ বছরের গৃহবধূ তাঁর ১০ মাসের ছেলেকে বিষ খাইয়ে পরে নিজেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে ক্রমবর্ধমান সাংসারিক বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে এসেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে মা ও শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির দিদিমাও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর নাম সুষমা (‌২৭)‌। চার বছর আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যশবন্ত রেড্ডির সঙ্গে সুষমার বিয়ে হয়। এই দম্পতির ১০ মাস বয়সের একটি ছেলে আছে। নাম যশবর্ধন রেড্ডি। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে, সম্প্রতি এই দম্পতির মধ্যে রোজই ঝগড়া হচ্ছিল। তবে কোন বিষয়ে বারবার সংসারে অশান্তি চলছিল তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, সুষমা তাঁর মা ললিতার (৪৪) বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। বাড়িতে থাকাকালীন সুষমা তাঁর শিশুকে নিয়ে অন্য ঘরে যান এবং শিশুটিকে বিষ খাইয়ে দেন। আর তারপর আত্মহত্যা করেন ওই বধূ। রাত ৯টা ৩০ মিনিটের দিকে যশবন্ত রেড্ডি কাজ থেকে বাড়ি ফিরে আসেন। তখন শোবার ঘরটি ভিতর থেকে তালাবদ্ধ দেখে তিনি দরজা ভেঙে দেন। আর দেখেন যে তাঁর স্ত্রী এবং ছেলে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপরই তিনি পুলিশকে খবর দেন।

এছাড়া মেয়ে এবং নাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ললিতা শোক সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এবং ঘটনার সত্যতা জানার জন্য পরিবারের সদস্য এবং অন্যদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী