চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির মতো মিথ্যা প্রতিশ্রুতি দিই না, প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ছত্তিশগড়ের বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি। শনিবার কোন্ডাগাঁওয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে এক  নির্বাচনী সভায় কটাক্ষের সুরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। যে প্রতিশ্রুতি দেব, তা রাজ্যে কংগ্রেস সরকার গঠনের পরে পূরণ করা হবে।’

এদিনের নির্বাচনী সভায় তিনি প্রতিশ্রুতি দেন, ‘রাজ্যে ফের কংগ্রেস সরকার গড়লে বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। কিন্ডারগার্টেন (কেজি) থেকে স্নাতকোত্তর (পিজি) পর্যন্ত বিনামূল্যেই শিক্ষার সুযোগ পাবেন রাজ্যের পড়ুয়ারা। হিন্দির পাশাপাশি ইংরেজি ও আঞ্চলিক ভাষাতেও শিক্ষার সুযোগ পাবেন’।  পড়ুয়াদের পাশাপাশি বিড়ির পাতা সংগ্রহকারী আদিবাসীদের জন্যও সুখবর শুনিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আশ্বাস দিয়েছেন, প্রতি বস্তা তেণ্ডু পাতার ন্যূনতম সহায়ক মূল্য চার হাজার টাকা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদির মতো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। মোদি ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিলেন ১৫ লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা করবেন। গত সাড়ে নয় বছরে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ টাকাও জমা হয়নি। আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না। যা করতে পারব, সেই প্রতিশ্রুতিই দেব।’ দেশজুড়ে জাতিগত সমীক্ষার পক্ষে সওয়াল করে প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রশ্ন ছোড়েন, ‘জাতিগত সমীক্ষায় কেন বিজেপি নেতারা এত ভয় পাচ্ছেন? জাতিগত সমীক্ষা হলে দেশে ওবিসি, দলিতদের সংখ্যা জানা যাবে না। তাদের প্রকৃত অবস্থা জানা যাবে। বিজেপি নেতৃত্ব কী তা চান না?’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ