অনির্দিষ্টকালের জন্য ছুটিতে দিল্লি স্টেডিয়ামে কুকুর বিতর্কের সেই আমলা

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ফি-সন্ধ্যায় দিল্লির (Delhi) স্টেডিয়ামে প্রিয় সারমেয়কে নিয়ে ঘুরতে যাওয়া সেই আমলা (IAS) এবং তাঁর স্ত্রী  অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে গেলেন। এই খবর আমলা মহলে রীতিমতো আলোড়ন তুলেছে। অনির্দিষ্টকালের জন্য এভাবে কোনও আমলা ছুটিতে যেতে পারেন কি না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

দিল্লির স্টেডিয়ামে ফি-সন্ধ্যায় নিজের প্রিয় সারমেয়কে (Pet dog) নিয়ে ঘুরতে আসতেন সঞ্জীব খিরওয়ার। আর সেই আমলা আসবেন বলে, সন্ধ্যা নামার আগেই স্টেডিয়ামের পাহারাদারেরা বাঁশি বাজিয়ে অ্যাথলিটদের স্টেডিয়াম ফাঁকা করার নির্দেশ দিতেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর আগেই পেয়েছিল। তাদের তরফ থেকে সঞ্জীব খিরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে সঞ্জীব খিরওয়ার যাবতীয় অভিযোগ অস্বীকার (denies) করেন।

পরে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক আচমকা একদিন স্টেডিয়ামে গিয়ে হাজির হন।দেখেন, সন্ধ্যা হওয়ার আগেই স্টেডিয়ামের (stadium) পাহারদারেরা হ্যামলিনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাঁজাতে শুরু করেন। অ্যাথলিটরা স্টেডিয়াম খালি করে দিতেই দেখা যায় ওই আমলা তার প্রিয় সারমেয় নিয়ে স্টেডিয়ামে ঢুকছেন।

ছবি-সহ প্রতিবেদন প্রকাশ হতেই নড়ে-চড়ে বসে প্রশাসন। ওই আমলা এবং তাঁর স্ত্রীকে (তিনিও আমলা) বদলি করে দেওয়া হয়। একজনকে পাঠানো হয়েছে লাদাখে(Ladhak)। আর অন্যজনকে পাঠানো হয়েছে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh)। স্বরাষ্ট্রমন্ত্রকের(Home Ministry) এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াবিদরা। শনিবার সন্ধ্যায় জানা গেল আমলা দম্পতি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে গিয়েছে।

আরও পড়ুন আমলা তাঁর কুকুর নিয়ে হাঁটতে আসবেন, অ্যাথলিটদের স্টেডিয়াম ছাড়ার নির্দেশ

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক