আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত হতে চলেছে আইসিএসসি (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার ফল। লক্ষ লক্ষ পড়ুয়াদের অপেক্ষার অবসান হতে চলেছে। এদিন ঠিক ১১টার সময়ে প্রকাশিত হবে ফল।

পড়ুয়ারা কীভাবে দেখবে ফল

আইসিএসসি (ICSE) এবং আইএসসি (ISC)-র রেজাল্ট প্রকাশের পরে পড়ুয়ারা ওয়েবসাইটে নিজের ফল দেখতে পারবে। দুই জায়গাতে তাঁরা ফলাফল দেখতে পারবেন। cisce.org বা results.cisce.org-এ ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে। শুধু ওয়েবসাইটই নয়, DigiLocker পোর্টালেও রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পড়ুয়াদের results.digilocker.gov.in-এ যেতে হবে। cisce.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে ‘Course’ অপশন থেকে ICSE বা ISC বেছে নিতে হবে। তারপর পড়ুয়ার Unique ID, Index Number এবং CAPTCHA দিতে হবে। তারপরেই সামনে চলে আসবে রেজাল্ট। অন্যদিকে, DigiLocker-এ Index Number, Unique ID এবং জন্মতারিখ দিলেই রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

(ICSE) এবং (ISC) রেজাল্ট বের হওয়ার পরে কোনো পরীক্ষার্থী নম্বরে সন্তুষ্ট না হলে রয়েছে রিভিউয়ের অপশন। ১ মে (শুক্রবার) থেকে ৪ মে (সোমবার) পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা। প্রতি পেপার  বা বিষয়ের ক্ষেত্রে খরচ পড়বে ১ হাজার টাকা করে। সেখানেও যদি নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে রি-ইভ্যালুয়েশনের আবেদন করা যাবে। সেখানে খরচ তুলনামূলক বেশি। প্রতি বিষয়ে ১,৫০০ টাকা করে নেওয়া হবে। কেউ নম্বর বাড়াতে চাইলে রয়েছে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ব্যবস্থা।  ১৫ জুন সেই পরীক্ষা হবে। কিন্তু ৮-১৪ মে-র মধ্যে আবেদন জমা করতে হবে। পড়ুয়ারা ফল দেখতে গিয়ে বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েন। তারজন্য হেল্পডেস্কে যোগাযোগ করা যাবে। ইমেল helpdesk@cisce.org অথবা টোল ফ্রি নম্বর 1800-203-2414-এ ফোন করলেই সাহায্য মিলবে। ফল প্রকাশের পরে ওয়েবসাইটে ভিড় বাড়তে পারে। ধৈর্য ধরে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। অনলাইন থেকে মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ