দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শত্রু কারা? সেই শত্রুদের চিহ্নিত করে, তাদের হারাতে হবে, আর সেই কাজ জোট বেঁধে করতে হবে, দিল্লিতে দশেরার অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদির এই মন্তব্য় নিয়েই এখন চর্চা চলছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী দেশের শত্রু বলতে কাদের বলতে চেয়েছেন? ককরোচ জনতা পার্টিকে? নাকি বিরোধী দলগুলিকে? রাজনৈতিক মহলের ধারণা ককরোচদেরই দেশের শত্রু বলে চিহ্নিত করেছেন মোদি। কারণে সিজেপি লাগাতার দেশের মধ্যে থেকে কেন্দ্র ও এনডিএ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। বিজেপির দাবি, বিদেশি শক্তির মদতে এই কাজ করে চলেছে ককরোচ জনতা পার্টি। আজ, মঙ্গলবার রামলীলার অনুষ্ঠানে যোগ দিয়ে সেই দেশের শত্রুদের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিলেন মোদি।

দিল্লির অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয়া দশমীতে আমি প্রভু শ্রীরাম, মাতা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। আমি আমার সকল দেশবাসীকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি গ্রামে ও প্রতিটি শহরে, প্রভু রামের চেতনা ছড়িয়ে পড়েছে। সমগ্র জাতি রামলীলার ভাবনায় নিমগ্ন। রামরাজ্য বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে কেউ বৈষম্যের শিকার হয় না, প্রত্যেকে ন্যায়বিচার পায়, সবার জন্য সমান সুযোগ থাকে এবং ক্ষমতার উদ্দেশ্য শাসন করা নয়, বরং জনকল্যাণে কাজ করা। এটিই ভগবান রামের আদর্শ। তাই, আমাদের সর্বদা জনগণকে জনার্দন (ঈশ্বরের রূপ) হিসেবে গণ্য করতে হবে। এবং নাগরিক দেবো ভব (নাগরিকই দেবতা) এই নীতি নিয়ে এগিয়ে চলুন। সারা দেশজুড়ে রামলীলা মঞ্চস্থ হচ্ছে। এমন এক ঐতিহ্য যা ভগবান শ্রীরামের আদর্শকে জীবন্ত করে রেখেছে। এটি অত্যাচার ও ত্রাসের অবসানের ঘোষণা এবং মিথ্যার উপর চিরন্তন সত্যের বিজয়ের বিশ্বাসের এক প্রমাণ।’

আরও পডুন: ‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

মোদি আরও বলেন, ‘এই দেশ, এর সংস্কৃতি এবং এর পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরে ভগবান শ্রীরামের আরাধনা করে আসছেন। এই বিশ্বাস কেবল এ কারণেই নয় যে, শ্রীরাম রাক্ষসরাজ রাবণকে পরাজিত করেছিলেন। বরং এই বিশ্বাসের কারণ হল, ভগবান রাম আমাদের এমন সব আদর্শ দিয়ে গিয়েছেন, যা মানব ইতিহাসের পাতায় অতুলনীয়। তাই দশেরায় আমাদের সংকল্প নিতে হবে, ভারতের শত্রুদের চিহ্নিত করে, তাদের পরাজিত করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।’

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার