দিল্লি বিস্ফোরণে IED, কাশ্মীরে আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২জনকে আটক করেছে দিল্লি পুলিশ। কাশ্মীর থেকে ২জনকে আটক করা হয়েছে। ধৃতরা তারিক আহমেদ দার, আমির। বিস্ফোরণ হওয়া গাড়ি i-20 তারিকের। সে এই গাড়িটি তুলে দিয়েছিল আমিরের হাতে। পর পর ৪বার এই গাড়ির মালিকানা বদল হয়েছে বলে সূত্রের খবর। গাড়িটির প্রথম মালিক ছিলেন গুরুগ্রামের মহম্মদ সলমন। সে দেবেন্দ্র নামে একজনকে গাড়িটি বিক্রি করে দিয়েছিল। সে ওই গাড়ি বিক্রি করেছিল সনু নামে একজনের কাছে। সনুই গাড়িটি বিক্রি করেছিল তারিককে। তবে গাড়ির মালিক বদল কখনই নিয়ম মাফিক হয়নি।

সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

সোমবার ৩জন চিকিৎসককে গ্রেফতারল করা হয়েছিল। ধৃত চিকিৎসক আদিল আহমেদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অবস্থিত সরকারি মেডিকেল কলেজের (জিএমসি) একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন। পুলিশ তার লকার থেকে AK-47 রাইফেলও উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের পর, পুলিশ ফরিদাবাদের একটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মুজামিল শাকিলকে গ্রেফতার করে। তিনি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবং হরিয়ানায় কর্মরত ছিলেন। পুলিশ রাইফেল এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত জিনিসপত্রও উদ্ধার করে।

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা