‘সরকার ব্যবস্থা না নিলে আদালত নেবে‘, মণিপুরের ভিডিও নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর পরে গণধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘মণিপুরে যা ঘটেছে তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। স্পষ্ট হয়েছে যে গোটাটাই সাংবিধানিক ব্যর্থতা।’ এর পরেই কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘যারা এই ঘটনায় অপরাধী তারা যাতে কোনও মতেই ছাড়া না পায় তা নিশ্চিত করুন। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে হবে। যদি সরকার ব্যবস্থা না নেয়, তাহলে আমরাই ব্যবস্থা নেব।’

গতকাল বুধবারই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই কুকি যুবতীকে নগ্ন করে রাস্তায় ঘোরাচ্ছে মেইতেই জনগোষ্ঠীর দুষ্কৃতীরা। হাত জোড় করে দুই যুবতী ছেড়ে দেওয়ার জন্য আকুল আর্তি জানাচ্ছেন। কিন্তু নরপিশাচরা সেই আর্তিতে কর্ণপাত না করে যৌন নির্যাতন চালায়। এমনকী এক যুবতীকে ধানক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণও করা হয়। ওই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। ভিডিও যাতে দেশের সাধারণ মানুষ না দেখতে পান তার জন্য কোমর কষে আসরে নেমেছে মোদি সরকারের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা।

এদিন মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভ উগরে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তা আমাদের মানসিক শান্তি নষ্ট করেছে। ওই ঘটনা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন। সরকারের কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কী-কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অবশ্যই আদালতকে জানাতে হবে। এটা স্পষ্ট যা ঘটেছে তা সম্পূর্ণ সাংবিধানিক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার