আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিভিপ্যাট গণনা নিয়ে আগামী সপ্তাহে শুনানি সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিনিধি : ভিভিপ্যাট মেশিনের সাহায্যে ইভিএমে প্রাপ্ত ভোট যাতে যাচাই করা যায়, সেই আর্জি নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হযেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

এদিন বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হবে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানান। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আইনজীবী গোপাল শঙ্করানারায়নন জানান, সামনেই যেহেতু নির্বাচন রয়েছে। তাই এই মামলাটি এখনই শোনা প্রয়োজন রয়েছে। মামলাটি যদি এখন শোনা না হয়, তাহলে এর কোনও গুরুত্ব থাকবে না। এই প্রেক্ষাপটে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এম এম সানদ্রেশ ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়ে দিয়েছে, গোটা পরিস্থিতি সম্পর্কে আদালত অবগত রয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্মস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার করা একটি মামলায় শীর্ষ আদালত নির্বাচন কমিশনের কাছ থেকে অবস্থান জানতে চায়। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আর্জি জানানো হয় যাতে ভোটররা ভিভিপ্যাটের মাধ্যমে ইভিএমে পরা ভোট যাচাই করার সুযোগ পান।

 

Published by:

Share Link:

More Releted News:

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ