পার্কিং নিয়ে বচসার জেরে IISER বিজ্ঞানীকে পিটিয়ে হত্যা

পার্কিং নিয়ে বচসা! মারপিট-ধস্তাধস্তিতে মৃত্যু ৩৯ বছর বয়সী বিজ্ঞানীর। নিহত ব্যক্তি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (IISER) একজন বিজ্ঞানী ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কিং নিয়ে বচসা! মারপিট-ধস্তাধস্তিতে মৃত্যু ৩৯ বছর বয়সী বিজ্ঞানীর। নিহত ব্যক্তি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (IISER) একজন বিজ্ঞানী ছিলেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১১ মার্চ) পঞ্জাবের মোহালিতে। নিহত ব্যক্তির নাম ডঃ অভিষেক স্বর্ণকার। তিনি মুলত ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। দীর্ঘদিন সুইজারল্যান্ডে কর্মরত ছিলেন। সম্প্রতি ভারতে ফিরে  IISER-তে একজন প্রকল্প বিজ্ঞানী হিসেবে যোগ দেন। তাঁর যার কাজ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিল।  প্রাথমিক তথ্য অনুযায়ী, বিজ্ঞানী তাঁর বাড়ির কাছেই মারধরের শিকার হয়েছেন। ঘটনার দিন, ভুল জায়গায় গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী মন্টির সঙ্গে বচসা বাধে IISER বিজ্ঞানীর।

বিবাদ তীব্র হয়, যখন অভিষেকেকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেন প্রতিবেশী মন্টি। অভিষেক এমনিতেই অসুস্থ ছিলেন, দিন কয়েক আগেই তাঁর কিডনি প্রতিস্থাপন হয়। তাঁর বোন তাকে একটি কিডনি দান করেছিলেন। এছাড়াও তাঁর ডায়ালোসিস চলছিল। চরম বিবাদে ধাক্কাধাক্কিতে মাটিতে লুটিয়ে পড়েন অভিষেক এবং মারাত্মকভাবে জখম হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। আর পার্কিং বচসার পুরো ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অভিষেককে রীতিমতো মারধর করছে তাঁর প্রতিবেশী মন্টু।

সামান্য কারণ নিয়ে অসুস্থ অভিষেকের হামলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। মৃতের পরিবার এবং আশেপাশের প্রতিবেশীরাও চরম ক্ষুব্ধ হয়েছেন। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের দায়ের করা হয়েছে। এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে এবং জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি আবারও পার্কিং বিরোধের মতো ছোটখাটো বিষয় নিয়ে প্রতিহিংসার ক্রমবর্ধমান প্রতিফলন ঘটিয়েছে। এর আগেও দিল্লি এবং অন্যান্য বড় শহরগুলিতে পার্কিং স্থান নিয়ে প্রতিবেশীদের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছিল। এটিকে অভিষেকের মৃত্যুতে তাঁর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর