চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী ISIS যোগ দিতে ইচ্ছা প্রকাশ করায় আটক IIT পড়ুয়া

নিজস্ব প্রতিনিধিঃ আইএসআইএসে  ( ISIS) যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে এক আইআইটি-গুয়াহাটির এক ছাত্র। এরপরেই তাঁকে আটক করে পুলিশ। জানা যায়, ওই পড়ুয়া দিল্লির বাসিন্দা। বায়োটেকনোলজির চতুর্থ বর্ষের ওই ছাত্র সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ই-মেলে দাবি করেছেন যে তিনি সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে চান। এরপর থেকেই তিনি কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, লিঙ্কডইনে খোলা চিঠি লেখার পর দিল্লির বাসিন্দা ওই ছাত্র তাঁর সিদ্ধান্তের কথা জানায়। এরপরেই শুরু হয় তল্লাশি। পুলিশ আইআইটি-গুয়াহাটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে দুপুর থেকে ছাত্রটি “নিখোঁজ” ছিল । তার মোবাইল ফোনটিও বন্ধ।  অবশেষে গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কামরূপ জেলার হাজো থেকে তাঁর খোঁজ মেলে । এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তাঁর নাম এখন জানা যায়নি।

স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, আটক হওয়া ওই পড়ুয়ার হোস্টেলের  ঘর থেকে পাওয়া গিয়েছে আইএসের কালো  পতাকা এবং ইসলামিক পাণ্ডুলিপি। ওই পড়ুয়া নিঃসঙ্গ ছিলেন এবং ক্যাম্পাসে তার কোনো বন্ধু ছিল না বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ২০১৯ সাল থেকে সক্রিয় আইএসআইএস ইন্ডিয়ার প্রধান হারিস ফারুকিকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ