ল্যান্ডফলের বদলে উপকূল ঘেঁষে যাওয়ার সম্ভাবনা দিটওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই : ঘূর্ণিঝড় দিটওয়ার তান্ডবের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলবর্তী এলাকায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে তামিলনাড়ুর বিস্তির্ণ অঞ্চলের বাসিন্দারা। সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

রবিবার দিটওয়ার ল্যান্ডফল হওয়ার কথা ছিল। কিন্তু তামিলনাড়ু পুদুচুরি উপকূল থেকে বেশ খানিকটা দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেই অবস্থান ছিল ঘূর্ণিঝড়টির। ল্যান্ডফল না করে উপকূলবর্তী এলাকা দিয়ে ঘেঁষে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় দিটওয়ার। রবিবার রাত পর্যন্ত ঝড়ের প্রভাবে রাজ্যের তিন জেলায় তিনজনের প্রাণ গিয়েছে। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। কাঁচা বাড়িঘর ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে গবাদি পশু সহ একাধিক প্রাণীর।

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের সমান্তরাল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিটওয়ার। এর প্রভাবে শ্রীলঙ্কাও বিধ্বস্ত হয়েছে। প্রায় ৩৫০ জনির বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বহু জায়গা এখনও বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারী দল। সেই সকল জায়গা থেকে আরও বহু মানুষকে উদ্ধার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের এই আশঙ্কায় চেন্নাইয়ের স্কুল এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ তামিলনাড়ুর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু প্রশাসন। তামিলনাড়ুর একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরাম তিরুভাল্লুর, চেনগালপাত্তু, নাগাপত্তিনাম, তিরুভারুর, কড়াইল। পাশাপাশি একাধিক জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

তামিলনাড়ু পুদুচেরি ও কোমরিন অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করা হয়েছে। ঝড়ো হওয়ার কারণে সমুদ্রে যাওয়ায় সতর্কতা জারি রয়েছে।

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী