আগামী চার-পাঁচ দিন দেশের দুই প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী চার থেকে পাঁচ দিন দেশের দুই প্রান্ত উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ভাগে নিম্নচাপ এলাকার তৈরি হয়েছে। পাশাপাশি রাজস্থানের উত্তরপূর্ব ভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন দেশের দুই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এই ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। অন্যদিকে রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিহারেও। শুধু তাই নয়, উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়তেও ভারী বৃষ্টিপাত হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সৌরাষ্ট্র, কচ্ছ, কেরল, তামিলনাড়ু ও দক্ষিণ কর্ণাটক এলাকাতেও।

এদিকে গত কয়েকদিন ধরে চলা লাগাতার বৃষ্টিপাতের জেরে উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ধস পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের থেকে ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গায় না নামার বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই উত্তরাখণ্ডের নৈনিতাল, দেহরাদুন, রানিখেতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়