‘ভারত কোনও ধর্মশালা নয়’ অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই বৃহস্পতিবার (২৭ মার্চ) লোকসভায় পাশ হল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল। এদিন বিল নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে অনুপ্রবেশকারীদের উদ্দেশে কড়া হুঁসিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায় ‘ভারত কোনও ধর্মশালা নয়। যে কেউ যখন খুশি কোনও দেশ থেকে সীমান্ত টপকে এদেশে ঢুকে ঘাঁটি গাড়বেন।’ একই সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘রোহিঙ্গাই হোন আর বাংলাদেশিই হোন, এ দেশে ঢুকে কেউ কোনও নাশকতা তৈরি করলে ছাড় পাবেন না। তাদের উপযুক্ত সবক শেখানো হবে।’

শতাব্দী প্রাচীন অভিবাসন আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই নতুন আইন আনার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গত ১২ মার্চ সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পেশ করেছিল সরকার। যদিও বিল নিয়ে সরকারের দাবিকে উড়িয়ে দিয়ে বিরোধীরা অভিযোগ করেন, মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলিমদের ধরপাকড় করাই ওই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে, যাতে আগামী বছর অসম, বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয়।

এদিন বিল নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘যারা দেশ ভাগের বিভীষিকার শিকার হয়েছেন তাদের  নাসগরিকত্ব দেওয়া হবে। যারা ভারতের ভাল চিন্তা করার উদ্দেশ্য নিয়ে এ দেশে আসবেন তাদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে না। কিন্তু যারা ভারতের ক্ষতির কথা মাথায় রেখে সীমান্ত পেরিয়ে ঢুকবেন তাদের কোনও মতেই বরদাস্ত করা হবে না।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের