পহেলগাঁও কাণ্ডের জের, এবার ইমরান খান ও বিলওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলা জেরে উত্তপ্ত গোটা দেশ। কয়েকজন পাকিস্তানি জঙ্গি কাশ্মীরের পর্যটকদের বাছাই করে গুলি করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার দুই দেশের সম্পর্কের অবনতির কারণে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট বন্ধ করা হল।

উল্লেখ্য, ভারতের তরফে এর আগেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারের এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তবে ভারতে জঙ্গি হামলার নেপথ্যে যে পাকিস্তানের হাত থাকে তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। সেই কারণে ভারতের তরফ থেকে একাধিকবার পাকিস্তানকে সতর্ক করাও হয়েছে। কাশ্মীরের পহেলগাঁও’র বৈসরন উপত্যকায় ঘটা ওই হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি রদ করে দেয়। এই পদক্ষেপের পরেই ভুট্টো বলেন, “সিন্ধু নদ আমাদের। এটা আমাদেরই থাকবে। হয় সিন্ধু দিয়ে জল বইবে, নয়তো ওঁদের (ভারত) রক্ত বইবে।”

এই প্রসঙ্গে কিছুদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “আমরা অন্তত ৩ দশক ধরে আমেরিকার হয়ে, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির হয়ে এই নোংরা কাজ করেছি।” এই মন্তব্যে ইসলামাবাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যে যোগ রয়েছে তা পরিষ্কার হয়। এমনকি আসিফের এই রকম মন্তব্যের পূর্ণ-সমর্থন করেছিলেন বিলওয়াল ভুট্টো।

অপরদিকে, কাশ্মীরের হামলার নিন্দা করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “যখন পুলওয়ামা অপারেশনের ঘটনা ঘটেছিল, তখন আমরা ভারতকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ভারত কোনও সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিল। ২০১৯ সালে আমি যেমনটি ভবিষ্যদ্বাণী করেছিলাম, পহেলগাঁও ঘটনার পর আবারও একই ঘটনা ঘটছে। আত্মসমালোচনা এবং তদন্তের পরিবর্তে, মোদি সরকার আবারও পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছেন।”

ভারতের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্যের কারণেই পাকিস্তানের এই দুই গুরুত্বপূর্ণ নেতার এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয় বলে মনে করা হচ্ছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত