প্রথম শ্রেণির চার ছাত্রীর উপর যৌন নির্যাতনে অভিযুক্ত গুণধর শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক যার শিক্ষাদান করা কাজ তাঁর বিরুদ্ধেই উঠল ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ। ছয় থেকে সাত বছর বয়সী চার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের নাহারলাগুনে তাদের প্রাইভেট টিউশন শিক্ষকের বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত সোয়া ৯টার দিকে নাহারলাগুন থানায় এই বিষয়ে একটি মৌখিক প্রতিবেদন জমা পড়ে, যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউশন চলাকালীন চারজন প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করে প্রাইভেট টিউটর। এই চাঞ্চল্যকর অভিযোগ পাওয়ার পর, সাব-ইন্সপেক্টর এস দিরচির নেতৃত্বে একটি পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইটানগরের মহিলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:  ‘‘মনে হল, মা’কে মেরে দিলাম” গুণধর ছেলের কীর্তিতে স্তম্ভিত স্থানীয়রা

অভিযুক্তকে মিলো টাকার (৩৫) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অরুণাচলের নিম্ন সুবানসিরি জেলার বুলা গ্রামের বাসিন্দা। সরকারি বিবৃতিতে ঘটনার স্থানটিকে গৃহশিক্ষকের ভাড়া করা অ্যাপার্টমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানয়েছে, নাহারলাগুনের জি সেক্টরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ আরও জানিয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ