‘‘মনে হল, মা’কে মেরে দিলাম” গুণধর ছেলের কীর্তিতে স্তম্ভিত স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মনে হয়েছিল তাই মেরে ফেললাম’, মাকে খুন করার পর ছেলের এহেন মন্তব্যে স্তম্ভিত সকলে। ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারের পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। মাকে খুন করার পরেও নজের মধ্যে কোনও অনুভূতিই জাগেনি পিশাচ ছেলের। মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রা গ্রামের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যপক শোরগোল পড়ে গিয়েছে।

মাকে খুনের অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। কি কারণে বৃদ্ধা মা’কে খুন করা হল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথ গোস্বামী নামে এক যুবকের বিরুদ্ধে নিজের মা’কে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে বাড়িতে বৃদ্ধা খুন হয়েছেন সেই বাড়িতে মা আর ছেলে থাকতেন। কীভাবে মৃত্যু হল মায়ের সেই প্রশ্ন করায় ছেলের সোজাসাপটা উত্তর তিনিই মেরেছেন তাঁর মা’কে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাড়ি নয়ন গোস্বামীর। নয়ন ও রঘুনাথ সম্পর্কে কাকা-ভাইপো। মাকে খুন করার পর রঘুনাথ তার কাকার বাড়ি যান। রবিবার ছাদ টপকে বাড়িতে প্রবেশ করেন। রঘুনাথের গায়ে রক্তের দাগ দেগে কাকা নয়ন জানতে চান তাঁর সঙ্গে কি হয়েছে। তাঁকে কেউ মারতে আসছেন কিনা জানতে চান নয়ন গোস্বামী। সেই প্রশ্নের উত্তরে রঘুনাথের ভাবলেশ ভাবে জবাব দেয় ‘‘মাকে মেরে ফেলেছি।” কেন এই কাজ করেছে সে পাল্টা প্রশ্ন করা হলে রঘুনাথ নির্লিপ্ত উত্তর ‘‘মনে হল, মেরে দিলাম।”

আরও পড়ুন: বিতর্ক থেকে হাতাহাতি, অ্যাপ ক্যাব চড়ার ভয়ানক অভিজ্ঞতা সুদীপার

নয়ন এবং তাঁর স্ত্রী ভাইপোর কথা শুনে স্তম্ভিত হয়ে যান। তাঁর যখন লোকজন ডাকতে যাবেন তখনই রঘুনাথ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে রাতে প্রতিবেশীদের নিয়ে দাদার বাড়িতে গেলে ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে ওঠেন সকলে। নয়ন দেখেন তাঁর বৌদির নিথর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেয়। খবর দেওয়া হয় পুলিশকে । দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে কি কারণে খুন তা জানা যায়নি। রঘুনাথ মানসিক ভাবে সুস্থ নন, বলছেন প্রতিবেশীরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা