দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জালে বাড়ির মালিক, নিখোঁজ ২৪ মহিলা

গ্নিকাণ্ডের ঘটনায় ২৪জন মহিলার এখনও কোনও খোঁজ নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম দিল্লির মু্ন্ডকার অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃতের নাম মনীশ লাকরা। দিল্লির পুলিশ কমিশনার (আউটার দিল্লি) সামির শর্মা এই গ্রেফতারির খবর দিতে গিয়ে জানান, আগুন লাগার পর থেকে সামিরের খোঁজে তল্লাশি শুরু হয়।
পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করে। ধৃতেরা হলেন হরিশ গয়াল এবং তাঁর ভাই বরুণ গয়াল। এদের জেরা করেই সামিরের খোঁজ মেলে। ঘটনার পর থেকে সামির গা ঢাকা দিয়েছিল। তাঁকে ধরতে দিল্লির পাশাপাশি হরিয়ানার বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। জানা গিয়েছে, এই বাড়ির চারতলায় থাকতেন মনীশ। তবে ঘটনার সময় সে বাড়িতে ছিল কি না, তা এখনও জানা যায়নি। দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪জন মহিলার এখনও কোনও খোঁজ নেই। তাদের মধ্যে রয়েছে ১৯ বছরের পুজা। দিদি মৌনি বোনকে এখনও খুঁজে চলেছে। জানা গিয়েছে, দুজনে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। মা পরিচারিকার কাজ করে। বাবা অনেকদিন আগেই গত হয়েছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগুন লাগার পর থেকে নিখোঁজ হয়ে যান ৩৩ জন। এদের মধ্যে ২৪জন মহিলা। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের এক ছাত্রও আছে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁর নাম নরেন্দ্র। বয়স মাত্র ২৬ বছর। আগুন লাগার পরে পরে দিল্লি পুলিশ এবং দমকলবাহিনী বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করে। কিন্তু তারা কোন হাসপাতালে ভর্তি, সে বিষয়ে পরিবার রীতিমতো অন্ধকারে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে