রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যার রাম মন্দিরের চাঁদা চুরি নিয়ে চলা তদন্তে বড়সড় মোড়। বিশেষ তদন্তকারী দল বা SIT-এর চূড়ান্ত রিপোর্টে মন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্রকে ক্লিনচিট দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর SIT-এর চূড়ান্ত রিপোর্ট শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দিয়েছে। 

রাম মন্দিরের অনুদান গোনার সময় টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পর চম্পত রাই এবং অনিল মিশ্র দু’জনেই ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তদন্তে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে SIT-এর চূড়ান্ত রিপোর্টে তাঁদের বিরুদ্ধে চুরি বা আত্মসাতের অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানা গিয়েছে।   

আরও পড়ুন:  ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

সূত্রের খবর, SIT-এর চূড়ান্ত রিপোর্টে মোট আটজনের নাম রয়েছে। এই আটজনকেই এর আগে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ, তদন্তের আওতায় থাকা মূল অভিযুক্তদের বিরুদ্ধেই পরবর্তী আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর আগে SIT-এর প্রাথমিক তদন্তে মন্দিরের দান গোনার ঘরে নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে একাধিক গাফিলতির বিষয় সামনে এসেছিল। ৪৫ দিনের CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নগদ টাকা লুকিয়ে সরিয়ে নেওয়ার একাধিক ঘটনা শনাক্ত করেছিলেন। কর্মীদের তল্লাশি না করা এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম যথাযথভাবে কার্যকর না করার মতো বিষয়ও তদন্তে উঠে এসেছিল।

প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ট্রাস্ট সদস্য কৃষ্ণমোহন শ্রী রাম জন্মভূমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে ২৫ জুন এই মামলায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। এফআইআর-এ আট জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন, অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে তিননু । 

 

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ