এই মুহূর্তে




বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানেই দুষ্কৃতীদের নৃশংস মারধরে মৃত্যু ভারত্তোলনে জাতীয় চ্যাম্পিয়ন রোহিত ধনাকরের

নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদ করার শাস্তি যে জীবন দিয়ে দিতে হবে তা ভুলেও ভাবেননি। বন্ধুর শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে দুষ্কৃতীদের নৃশংস মারধরে মৃত্যু ভারত্তোলনে জাতীয় চ্যাম্পিয়ন রোহিত ধনাকরের। বৃহস্পতিবার রাতে হরিয়ানার ভিওয়ানি জেলায় ২৭ বছর বয়সী প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন রোহিত ধনখরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

রোহতকের হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা এবং তিনবার জাতীয় প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন রোহিত তার এক বন্ধুর শ্যালিকার বিয়েতে যোগ দিতে রেওয়ারি খেরা গ্রামে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। রোহিত ধনাকরের কাকা, অবসরপ্রাপ্ত সুবেদার মেজর কাপ্তান সিং-এর জানিয়েছেন, রোহিত আন্তর্জাতিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং একবার দুবাইতে প্রতিযোগিতা করেছিলেন। তিনি চরখি দাদরির তার বন্ধু যতীনের সঙ্গে বিয়েতে গিয়েছিলেন। যতীন পুলিশকে জানিয়েছেন যে তিগাদানা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বরযাত্রীর কয়েক জন কনেপক্ষের বাড়িতে মহিলাদের প্রতি অশালীন মন্তব্য করছিল। রোহিত এবং যতীন এই বিষয়ে আপত্তি জানালে তর্ক শুরু হয়।

জানা গিয়েছে, বিয়ের পর, দুজনে তাদের গাড়িতে করে চলে যান, কিন্তু চারটি গাড়িতে একটি দল তাদের ধাওয়া করে। তাদের গাড়িটি একটি বন্ধ রেলগেটে থামাতে বাধ্য করা হয়, যেখানে আক্রমণকারীরা রোহিতকে টেনে বের করে হকি স্টিক, রড এবং কাঠের লাঠি দিয়ে আক্রমণ করে। যতীন পালিয়ে যেতে সক্ষম হয় । আহত অবস্থায় রোহিতকে ভিওয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রোহতক পিজিআইতে রেফার করা হয়, যেখানে শনিবার বিকেলে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে। অন্যদিকে গ্রামবাসীরা এই হত্যাকাণ্ডের নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বাবার মৃত্যুর পর নিজের কাঁধেই সংসারের দায়িত্ব তুলে নিয়েছিলেন রোহিত। চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। বডিবিল্ডার রোহিত ২০১৮ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন । তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁকে সম্মানিতও করেছিলেন। তাঁর এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলন্ত অটোতে ১৭ বছরের ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা, গ্রেফতার চালক

ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ছয় বছরের নাবালিকার গোপনাঙ্গে লোহার রড ঢোকালেন অভিযুক্ত

পুলিশই ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল!‌ হাইকোর্টে প্রমাণ হতেই সাসপেন্ড ৬ পুলিশকর্মী

কংগ্রেস ছাড়া সময়ের অপেক্ষা, বীর সাভারকর পুরস্কার পাচ্ছেন ‘বিজেপি বান্ধব’ শশী থারুর

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, হুমকি ই-মেল পেয়েই খালি করা হল চত্বর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ