ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়ঙ্কর পথদুর্ঘটনায় মৃত্যু  হয়েছে সাতজনের। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি এসইউভি (SUV) গভীর খাদে উল্টে যাওয়ার পরেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে, মাসরুণ্ড-হামাল রুটে ছাতরুন্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মাহিন্দ্রা বোলেরোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গাড়িতে থাকা সাতজন আরোহীর সকলেই ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে চালক ছাড়াও ছয়জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন তিনজন মহিলা ও তিনজন পুরুষ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা কুথেদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের দল, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। খাদ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চম্বার পুলিশ সুপার বিজয় কুমার সাকলানি বলেছেন যে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ।   দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। গাড়ির গতিবেগ কত ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন