উপত্যকায় ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে ট্যাক্সিভ্যান, হত বহু

কমপক্ষে ১ জনের মৃত্যুর আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা উপত্যকায়। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়েছে একটি ট্যাক্সিভ্যান। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম করেও আট থেকে ১০ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে জোজিলা পাসে। প্রশাসন এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, ট্যাক্সিভ্যানটি কার্গিল থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। শ্রীনগর-লেহ জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় ট্যাক্সিভ্যান চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তা থেকে ছিটকে সাড়ে তিন হাজার মিটির নীচে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে দ্রুত পৌঁছে যায়। তাদের  সাহায্যের  হাত বাড়িয়ে দেন স্থানীয় মানুষ। আপাতত তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দেহ উদ্ধারের চেষ্টা চলছে। মৃতদের পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। 

দুর্ঘটনার খবর এসেছে উত্তরকাশী থেকেও। হস্পতিবার চারধাম যাত্রায় উত্তরকাশীর পথে ৯৪ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। বেলা সাড়ে তিনটে নাগাদ হরশিলের কান্দি সৌদ তেহসিলের কাছে গভীর খাদে ছিটকে পড়ে পর্যটক বোঝাই বড় চারচাকার গাড়ি। পাথরে ধাক্কা খাওয়ামাত্র জ্বালানি ট্যাঙ্ক ফেটে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঝলসে মারা যান গাড়ির চালক ও বাংলার পাঁচ পর্যটক। 

দুর্ঘটনার খবর এসেছে ওড়িশা থেকেও। মঙ্গলবার দারিংবাড়ি থেকে ফেরার পথে পর্যটক বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বেশ কয়েকজন পর্যটকের মৃ্ত্যু হয়। এদের মধ্যে বাংলার কয়েকজন পর্যটক রয়েছেন। এরা হাওড়ার বাসিন্দা।

আরও পড়ুন ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা