অন্ধ্রপ্রদেশে নাটকীয় মোড়, ছেলে জগনের দল ছেড়ে মেয়ের পাশে বিজয়াম্মা

আর ওই ঘোষণার পরেই গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কী ওয়াইএসআরের পরিবারে সম্পর্কের ফাটল ধরল?

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে আচমকাই নাটকীয় মোড়। বৃহস্পতিবার ছেলে তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির (YS Jagan Mohan Reddy) নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress)  দলের সাম্মানিক সভাপতির (honorary president) পদে ইস্তফা দিয়েছেন ওয়াইএস বিজয়লক্ষ্মী (YS Vijayalakshmi)। দলের সাধারণ কর্মী এবং অন্ধ্রের বাসিন্দাদের কাছে বিজয়াম্মা (Vijayamma) হিসেবেই পরিচিত। পাঁচ বছর বাদে অনুষ্ঠিত দলের পূর্ণাঙ্গ অধিবেশনে (plenary Session) ভাষণ দেওয়ার সময়েই ছেলের দল ছেড়ে দেওয়ার ঘোষণা ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতি (honorary president )। তিনি জানান, ছেলের দল ছেড়ে আপাতত মেয়ে ওয়াইএস শর্মিলার (YS Sharmila) দলের দায়িত্ব নিচ্ছেন। আর ওই ঘোষণার পরেই গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কী ওয়াইএসআরের পরিবারে সম্পর্কের ফাটল ধরল?

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির ছেলে জগনমোহনের সঙ্গে মেয়ে শর্মিলার সম্পর্ক যে খুব একটা মধুর নয় তা দক্ষিণী রাজ্যের সব বাসিন্দাই জানেন। কংগ্রেস ছেড়ে নতুন দল গঠনের সময়ে মা বিজয়লক্ষ্মীকে নিজের দলের সাম্মানিক সভাপতির পদে বসিয়েছিলেন জগনমোহন। দুর্দিনে ছেলেকে দু’হাতে আগলে রেখেছিলেন বিজয়াম্মা। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে দল চালাচ্ছেন ছেলে তা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন বিজয়লক্ষ্মী। বৃহস্পতিবার দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে যখন দলের সাম্মানিক সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বিজয়াম্মা, তখন আবেগপ্রবণই দেখাচ্ছিল তাঁকে।

অধিবেশনে উপস্থিত দলের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আমার ছেলের সঙ্গে তাঁর দুঃসময়ে পাশে ছিলাম। এখন সুসময় এসেছে। আমি নিশ্চিত, ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবে জগন। আমার মেয়ে শর্মিলা তেলেঙ্গানায় তাঁর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে লড়াই চালাচ্ছে। যদি ওই লড়াইয়ে তাঁর পাশে না থাকি, তাহলে তাঁর প্রতি অবিচার করা হবে।’

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও