আরও বিপাকে প্রিয়াঙ্কা গান্ধির স্বামী, রবার্ট বঢরার বিরুদ্ধে নতুন চার্জশিট পেশ ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে সোনিয়া গান্ধির জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা। বৃহস্পতিবার যুক্তরাজ্য-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় ইডি তাদের দ্বিতীয় সম্পূরক মামলা দায়ের করেছে। সেই চার্জশিটে ব্যবসায়ী রবার্ট বঢরার নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে।

দিল্লি আদালত ২০১৯ সালে এই মামলায় ভাদ্রাকে আগাম জামিন দিয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেন ইডির বিশেষ পাবলিক প্রসিকিউটর নবীন কুমার মাত্তা, অ্যাডভোকেট মহম্মদ ফয়জান। তথ্য অনুসারে জানা গিয়েছে, ভান্ডারির বিরুদ্ধে বৃহত্তর তদন্তের অংশ হিসেবে রবার্ট বঢরার ভূমিকা তদন্তের আওতায় এসেছে। প্রিয়াঙ্কা গান্ধির স্বামীর বিরুদ্ধে সন্দেহজনক আর্থিক লেনদেনে সহায়তা করার এবং লেনদেনের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে।

চলতি বছরের জুলাই মাসে রবার্ট বঢরা ইডির দফতরে হাজির দিয়েছেন। আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে সেখানে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। এই ব্যবসায়ীর বিরুদ্ধে তিনটি পৃথক অর্থ পাচারের মামলায় ইডি তদন্ত করছে, যার মধ্যে দুটি জমি লেনদেনে অনিয়মের অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

২০১৬ সালে দিল্লিতে আয়কর বিভাগ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর পরপরই সঞ্জয় ভান্ডারি লন্ডনে পালিয়ে যান। সম্প্রতি দিল্লির একটি ট্রায়াল কোর্ট তাকে পলাতক ঘোষণা করে। তবে, সঞ্জয় ভান্ডারি দিল্লি হাইকোর্টে এই আদেশকে চ্যালেঞ্জ করেন। আগস্ট মাসে, পলাতক অর্থনৈতিক অপরাধী আইন, ২০১৮ এর অধীনে ট্রায়াল কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে তার আবেদনের উপর রায় সংরক্ষণ করে হাইকোর্ট। বর্তমানে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ইংল্যান্ডে রয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে