ফেমা লঙ্ঘনের অভিযোগে বাইজু’সের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি

শনিবার সকাল থেকে বেঙ্গালুরুতে বাইজু'স সিইওর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে শনিবার সকাল থেকে অনলাইন এডু টেক সংস্থা বাইজু’সের কর্ণধার তথা সিইও  রবীন্দ্রন বাইজু’র বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশিতে প্রচুর পরিমাণ সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক মুখপাত্র। যদিও বাইজু’সের এক মুখপাত্র দাবি করেছেন, ‘স্বচ্ছতার সঙ্গেই ব্যবসা চালিয়ে আসছে সংস্থা। বিনিয়োগ ও আয় সংক্রান্ত সমস্ত নথি রয়েছে।’

ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে অনলাইন কোচিং সেন্টার বাইজু’স কর্ণধার তথা সিইও রবীন্দ্রন বাইজু এফডিআইয়ের মাধ্যমে চিনের এক নাগরিকের মালিকানাধীন সংস্থা থেকে ২৮ হাজার কোটি টাকা পেয়েছেন। শুধু তাই নয়, বিদেশ থেকে আরও ৯ হাজার ৭৫৪ কোটি টাকা জমা পড়েছে এডু টেক প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে। ওই বিপুল পরিমাণ অর্থের উ‍ৎস নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলব করা হয়েছিল বাইজু’স সিইও-কে। কিন্তু সেই তলবে তিনি সাড়া দেননি।

এদিন সকাল থেকে বেঙ্গালুরুতে বাইজু’স কর্ণধারের বাড়ি ও দুটি অফিসে একই যোগে হানা দেন ইডি আধিকারিকরা। চলে তল্লাশি। খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের