‘২৯৫ আসনে জিতবে ‘ইন্ডিয়া’ জোট’, আত্মবিশ্বাসী খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি লোকসভা ভোটে ২৯৫ আসনে জিতবে ‘ইন্ডিয়া’ জোট। শনিবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে এমনই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সর্বোচ্চ ২৩৫ আসন পাবে।  

এদিনই অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে দেশজুড়ে। আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোট নেওয়া হয়। আগামী ৪ জুন মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। ওই দিনই জানা যাবে,  ভাগ্যবিধাতা হিসাবে দেশের ভোটাররা কোন শিবিরকে বেছে নিলেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগেই নিজেদের রণনীতি বা কৌশল ঠিক করতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের শরিক দলের নেতারা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। পাশাপাশি ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, এনসিপি (এসপি) সুপ্রিমো শরদ পওয়ার। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, শিবসেনা’র (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে এবং ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন বৈঠকে ছিলেন না। যদিও ডিএমকে’র তরফে বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টি আর বালু আর উদ্ধব সেনার তরফে অনিল দেশাই।

সূত্রের খবর, বৈঠকে বিজেপি শাসিত এবং বিজেপি বিরোধী দলগুলির দখলে থাকা রাজ্যে ‘ইন্ডিয়া’ জোট সম্ভাব্য কেমন ফল করতে পারে তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত জোটের বিভিন্ন নেতা নিজ-নিজ রাজ্যের ভোট নিয়ে আলোচনা করতে গিয়ে দাবি করেন, ‘চলতি লোকসভা ভোটে মোদি বিরোধী চোরা স্রোত বয়ে চলেছে।’ আগামী মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার দিন শেষ মুহুর্ত পর্যন্ত যাতে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রের মাটি আঁকড়ে বসে থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘মোদি সরকার ক্ষমতায় থাকছে না। ২৯৫ আসনে জিতে ক্ষমতা দখল করবে ইন্ডিয়া জোট। চারটি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।’   

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯