কেজরির গ্রেফতারির প্রতিবাদে INDIA জোটের সভার অনুমতি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডির হাতে গ্রেফতার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তাঁর এই গ্রেফতারির প্রতিবাদে ৩১ মার্চ INDIA জোটকে সভার অনুমতি দিল নির্বাচন কমিশন ও পুলিশ। রামলীলা ময়দানে এই সভা হবে। আম আদমি পার্টি (আপ) সূত্রে জানা গিয়েছে, এই সভায়  উপস্থিত থাকবে বেশ কয়েকজন INDIA জোটের নেতারা।

কারা থাকবেন এই সভায় ? আপের তরফে জানানো  হয়েছে INDIA জোটের সভায় থাকবে – কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে, শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেস (তৃণমূল) ডেরেক ও’ব্রায়েন, ডিএমকে নেতা তিরুচি শিবা। এছাড়াও রয়েছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) ফারুক আবদুল্লা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা চম্পাই সোরেন, জেএমএম নেতা কল্পনা সোরেন, সিপিআই(এম) সীতারাম ইয়েচুরি, সিপিআই ডি রাজা, দীপকঙ্কর ভট্টাচার্য, জি দেবরাজন, ভগবন্ত মান। আগামী ৩১ শে মার্চের INDIA জোটের  ‘মহা সমাবেশ’ শুধুমাত্র একটি রাজনৈতিক নয়। এই সমাবেশের   দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের র তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়