আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কদম, কদম বড়ায়ে যা…’, জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া নিয়ে নয়া ভিডিও সেনার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ২৬ নিরীহ পর্যটকের মৃত্যর বদলা নিতে মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। তার পরেই শুরু হয়েছে ভরত ও পাকিস্তানের মধ্য প্রত্যাঘাত-বদলা নেওয়ার পালা। গত ৭২ ঘন্টায় দুই সেনার তরফেই পরস্পরের উপরে আক্রমণ চলছে। শুক্রবার রাতেই পাক ড্রোন হামলার জবাবে সীমান্ত লাগোয়া পাক জঙ্গিদের লঞ্চিংপ্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর জঙ্গিদের লঞ্চিংপ্যাড গুঁড়িয়ে দেওয়ার অভিযান নিয়ে শনিবার(১০ মে) ভারতীয় সেনার তরফে এক ভিডিও জারি করা হয়েছে। ওই ভিডিওতে ভারতীয় সেনার জওয়ানরা কীভাবে প্রতিপক্ষকে পরযুদস্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে ভারতীয় সেনার তরফে  এক মিনিট ২৬ সেকেন্ডের এক ভিডিও আপলোড করা হয়েছে। সেই সঙ্গে এক পোস্টও করা হয়েছে।ওই পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে। ৮ ও ৯ মে রাতে জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবের একাধিক শহরে পাকিস্তানের ড্রোন হামলার জবাবে সেনাবাহিনী সন্ত্রাসীদের লঞ্চপ্যাডগুলিতে গুঁড়িয়ে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলি অতীতে ভারতীয় বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের একটি কেন্দ্র ছিল। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ সন্ত্রাসীদের অবকাঠামো এবং ক্ষমতার উপর উল্লেখযোগ্য আঘাত এনেছে।’

ভারতী সেনার ভিডিও ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তির আন্দোলনের সময়ে নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীতে (আইএনএ) ব্যবহৃত দেশাত্মকবোধক সঙ্গীত ‘কদম, কদম বড়ায়ে যা…’এর  যন্ত্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। নিচে দেখে নন ভারতীয় সেনার সন্ত্রাসীদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার বীরত্বের দৃশ্য-

Published by:

Share Link:

More Releted News:

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৩-৪ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ