বিচারকের অভাবে নিম্ন আদালতে ঝুলে ৪০ লক্ষের বেশি মামলা: প্রধান বিচারপতি

ইদানিং বিভিন্ন হাইকোর্টে জনস্বার্থ মামলার বহর নিয়েও নিজের অসন্তোষ চেপে রাখেননি প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু মাত্র ২০ জন বিচারক। নিম্ন আদালতে ২৪ হাজারের বেশি বিচারকের পদ শূন্য। আর বিচারকের অভাবে ঝুলে রয়েছে ৪০ লক্ষের বেশি মামলা। শনিবার রাজধানীতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে দেশের বিচার ব্যবস্থার এমন করুণ ছবি তুলে ধরলেন প্রধান বিচারপতি এন ভি রামানা।

২০১৬ সালে শেষ বারের মতো বসেছিল মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের সম্মেলন। ছয় বছর বাদে এদিন বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ওই গুরুত্বপূর্ণ সম্মেলন। আর সেই সম্মেলনে কার্যত বিচার ব্যবস্থার করুণ ছবি তুলে ধরে ক্ষোভ উগরে দিলেন প্রধান বিচারপতি। সম্মেলনে তিনি বলেন, ‘দিন দিন মামলার সংখ্যা বাড়ছে। অথচ দেশে বর্তমানে  প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু মাত্র ২০ জন বিচারক রয়েছেন। মামলার চাপ সামলাতে পারছেন না তাঁরা। বিচারকের অপ্রতুলতার কারণে দীর্ঘদিন ধরে মামলার নিষ্পত্তি করা যাচ্ছে না। বিচারপ্রার্থীরাও হতাশ হয়ে পড়ছেন।’

বিচারক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়েও সরব হয়েছেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এখনও ২৪ হাজার অনুমোদিত পদ শূন্য রয়েছে।’ ইদানিং বিভিন্ন হাইকোর্টে জনস্বার্থ মামলার বহর নিয়েও নিজের অসন্তোষ চেপে রাখেননি প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘কথায়-কথায় জনস্বার্থ মামলা হচ্ছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে জনস্বার্থ মামলাকে হাতিয়ার করা হচ্ছে। ফলে এ বিষয়ে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার