পাকিস্তানকে আর্থিক প্রতারণার অভিযোগে ‘গ্রে লিস্টে’ ফেরানোর দাবি ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তান সন্ত্রাসবাদে অর্থায়ন করে, এই তথ্য আগেও ভারত বহুবার বলেছে। আন্তর্জাতিক মঞ্চে গিয়েও সে এই কথা ব্বলে এসেছে। প্রশ্ন উঠতেই পারে, ভারত পাকিস্তান সম্পর্কে যে তথ্য দিচ্ছে, তার বাস্তবতা কোথায়? কী প্রমাণ রয়েছে ভারতের হাতে? সূত্রের খবর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের প্রমাণ সংগ্রহ করেছে। এই সংক্রান্ত যাবতীয় কথা পরবর্তী ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) বৈঠকে উপস্থাপন করবে। পাকিস্তানকে গ্রে লিস্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, পাকিস্তান তার বাজেটের প্রায় ১৮ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে,- যা সংঘাতপূর্ণ দেশগুলির ব্যয়ের (১০ থেকে ১৪ শতাংশ) থেকে বেশি। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে আর্থিক সহায়তা পাওয়ার পরে পাকিস্তান তার অস্ত্র আমদানিও ২০ শতাংশ বৃদ্ধি করেছে। সূত্র জানিয়েছে, এটি প্রমাণ করে যে শরিফের দেশ IMF –এর সাহায্যের অপব্যবহার করছে।

সামগ্রিক অর্থনৈতিক তথ্য থেকেও জানা গিয়েছে যে পাকিস্তানের ঋণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় এবং ঋণ বৃদ্ধি দেখায় যে অর্থ রাজস্ব থেকে নয় বরং বহিরাগত ঋণ থেকে আসছে।

পাকিস্তানকে ২০১৮ সালের জুনে FATF-এর ধূসর তালিকায় রাখা হয়েছিল। সন্ত্রাসে অর্থায়ন এবং অর্থ পাচারের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত দেশগুলিকে এই তালিকায় রাখা হয়।

আর্থিক প্রতারণা এবং সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলায় পাকিস্তানের পদ্ধতিগত অভাব রয়েছে বলে দাবি। FATF ইসলামাবাদকে ২০১৯ সালের শেষ নাগাদ ৩৪-দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ করেছিল। করোনা মহামারির কারণে এই সময়সীমা বাড়ানো হয়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে, পাকিস্তান অর্থ পাচার বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আইনের ব্যবস্থা গ্রহণ করে।

২০২২ সালের সেপ্টেম্বরে FATF কর্ম পরিকল্পনার সমাপ্তি নিশ্চিত করার জন্য পাকিস্তানে একটি অনসাইট পরিদর্শন করে। ২০২২ সালের অক্টোবরে ইসলামাবাদকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। FATF-এর পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬মে ও ৭মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয়েছিল স্ট্রাইক। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে পাকিস্তানে ঘাঁটি করে থাকা জঙ্গিদের উড়িয়ে দিয়েছে ভারত।

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা