অস্বস্তি বাড়িয়ে ফের করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২০৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৩১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। ফের দেশে করোনার দৈনিক সংক্রমণ(India Coronavirus Situation) ও মৃত্যু ঊর্ধ্বমুখী। ফের দৈনিক দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২০৫ জন। আর করোনার মৃত্যুমিছিলে(Daily deaths on Coronavirus) সামিল হয়েছেন ৩১ জন। পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও বেড়েছে।

রাজধানীতে দিল্লিতে সোমবার করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মঙ্গলবার ফের বেড়েছে। একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪১ জন। আর দিল্লিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতেই দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। একদিনে নতুন করে ৩ লাখ ২৭ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় পজিটিভিটি রেট বা সংক্রমণ(New Covid Cases) হার ১ দশমিক ০৭ শতাংশ। নতুন করে ৩ হাজার ২০৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার ১১৮ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩১ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২৩ হাজার ৯২০ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮০২ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৩৭২টি। যার ফলে এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০৯ জনে।’

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর