গ্যাসের লাইনে কনের বাবা, বিয়ে নিয়ে দুশ্চিন্তায় বহু তরুণ-তরুণী

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেভাবে জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করেছে তা সত্যিই চিন্তার বিষয়। দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে। বিভিন্ন রাজ্যে, জেলাতে এলপিজি সিলিন্ডার ঘিরে উদ্বেগ বাড়ছে, বহু জায়গায় দীর্ঘ লাইনও দেখা যাচ্ছে, এমনকি লাইন দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না  অনেকেই। আর এই পরিস্থিতিতে বিয়ের মরশুমে পড়ে বিপাকে পড়েছেন বহু পরিবার। উত্তরপ্রদেশের লখনৌ শহরে এমনই এক ঘটনার সাক্ষী হতে হয়েছে এক কনেকে। বিয়ের দিনেই গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে তার পরিবারের সদস্যদের।

উত্তরপ্রদেশের লখনৌ শহরের বাসিন্দা সালোনি জানান, তার বিয়ের দিনেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আত্মীয়স্বজনেরা আনন্দ করার বদলে গ্যাস সিলিন্ডার জোগাড় করতে লাইনে দাঁড়িয়েছেন।জীবনের বিশেষ দিনে এমন পরিস্থিতি হবে তা তিনি কল্পনাও করেননি। তামিলনাড়ু ম্যারেজ হল অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ-এপ্রিল মাসে রাজ্যে প্রায় ২০ হাজার বিয়ে হওয়ার কথা। এর জন্য প্রয়োজন প্রায় দুই লক্ষ গ্যাস সিলিন্ডার। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বহু জায়গায় বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গেও বাণিজ্যিক ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে। যদিও বর্তমানে কয়েক সপ্তাহ বিয়ের মরশুমে বিরতি রয়েছে, তবে বৈশাখে নতুন মরশুম শুরু হলে পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

গ্যাসের বদলে কয়লা মজুত

অনেক রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকান গ্যাসের বিকল্প হিসেবে কয়লা মজুত করতে শুরু করেছে।কলকাতার ডেকার্স লেনের বেশ কিছু দোকানে ইতিমধ্যেই কয়লার উনুনে রান্না করা হচ্ছে।

মিষ্টি তৈরিতে কাটছাঁট

কলকাতার একাধিক মিষ্টির দোকান কড়াপাকের মিষ্টি তৈরি আপাতত বন্ধ রেখেছে। উৎপাদন কমিয়ে সীমিত সংখ্যক মিষ্টি তৈরি করা হচ্ছে। বর্ধমানের একটি বিখ্যাত দোকানে মিহিদানা তৈরি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।গ্যাসের মজুত ফুরোলে ডিজেল স্টোভ ব্যবহার করার ছিন্তাভাবনায় অনেকেই।

কী পদক্ষেপ সরকারের? 

কেন্দ্র সরকার জানিয়েছে, ঘরোয়া গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। আতঙ্কে অতিরিক্ত গ্যাস কেনা বা ‘প্যানিক বাইং’ না করার কথা জানানো হয়েছে। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। বাণিজ্যিক গ্যাস সরবরাহে হাসপাতাল ও স্কুলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করে হাসপাতাল, স্কুল, আইসিডিএস কেন্দ্র ও ঘরোয়া ব্যবহারের গ্যাসকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।সরকারি আশ্বাস সত্ত্বেও বাজারে উদ্বেগ পুরোপুরি কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে বিয়ে, রেস্তোরাঁ ব্যবসা এবং মিষ্টি শিল্পে আরও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে  ।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য