অবশেষে স্বস্তি, সংক্রমণ নামল ১০ হাজারের নীচে

কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ কয়েক মাস বাদে অবশেষে মিলল স্বস্তি। করোনার দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের নীচে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবারের বুলেটিনের রিপোর্ট সে কথাই বলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার ২১  অগাস্ট সকাল আটটা থেকে সোমবার ২২ অগাস্ট সকাল আটটা পর্যন্ত)  করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৫৩১ জন। তার আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটা ছিল ১১,৫৩৯। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫, ২৭, ৩৬৮। 

যদিও গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক সংক্রমণের হার বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.১৫ শতাংশ ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১১,৭২৬ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার ৯৪৪ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ২১০ কোটি ২ লক্ষ ৪০ হাজার ৩৬১ টিকাকরণ হয়েছে। 

বর্তমানে করোনায় পজিটিভিটি রেট ৪.১৫শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভি রেট ৩.৫৯ শতাংশ। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)। এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ২ লক্ষের বেশি। 

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩