জম্মু-পোখরানে পাকিস্তানের ড্রোন হামলা ভেস্তে দিল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত হতে না হতেই সীমান্তবর্তী শহরগুলিতে ড্রোন হামলা শুরু করে দিল পাকিস্তান। জম্মু, সাম্বা, পাঠানকোট, পোখরান, অমৃতসর সহ একাধিক শহর লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে ছুটে আসছে ড্রোন। যদিও নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই পাকিস্তানি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পাঠানকোট, সাম্বা, জম্মু, পোখরান ও অমৃতসরে একাধিক পাকিস্তানি ড্রোন ভূপতিত করা হয়েছে। সীমান্তবর্তী শহরগুলিতে ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়েছে। লাগাতার বাজানো হচ্ছে সতর্কতা সঙ্কেত। পাকিস্তানের ড্রোন হামলায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও ভীতসস্ত্রস্ত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল বৃহস্পতিবারও রাত আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সীমান্তবর্তী ৩৬টি শহরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু ভিখারি পাক সেনার ওই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। পাল্টা জবাব দেওয়া শুরু করে। ভারতীয় সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র  আছড়ে পড়ে লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট, রাওয়ালপিন্ডিতে। আরব সাগরে থাকা আইএনএস বি্ক্রান্তের ছোড় ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তুপের চেহারা নেয় করাচি বন্দর। আকাশপথেও চলে হামলা। ভারতের ত্রিফলা হামলায় ভয় পেয়ে রণে ক্ষান্ত দেয় পাক সেনা।

শুক্রবার (৯ মে) রাত হতে না হতেই কাপুরুষের মতো ফের হামলা শুরু করে পাক সেনা। আকাশে ঝাঁকে-ঝাঁকে পাক ড্রোন উড়তে দেখেই জম্মু, পঞ্জাব, রাজস্থান, গুজরাতের একাধিক শহরে ব্ল্যাকআউট করা হয়। বাজতে থাকে সাইরেন। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় কা হয়। মাঝ আকাশে্ই একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতীয় সেনার সুদর্শন চক্র। পোখরানে ড্রোন হামলা ভেস্তে দেওয়ার পর বাড়মেড় ও শ্রীগঙ্গানগরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের