বৃহস্পতি রাতে ৪০০টি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান, দাবি সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলায় ভারতীয় সেনার প্রত্যাঘাতে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে যাওয়ার বিষয়টি কিছুতেই মানতে পারছে না পাকিস্তান সরকার ও সেনাবাহিনী সন্ত্রাসীদের ডেরা ধ্বংসের বদলা নিতে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে সাড়ে তিন ঘন্টায় ভারতের ৩৬ শহর লক্ষ্য করে ৪০০টি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। কিন্তু ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানি কাপুরুষদের ওই হামলা মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (৯  মে) বিকালে বিদেশ মন্ত্রক আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান। এমনকি আকাশসীমা লঙ্ঘন করে এপারে ঢুকে হামলা চালিয়েছিল। শুধু তাই  নয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে ব্যাপক গোলাগুলি চালিয়েছিল। রাত আটটা থেকে হামলা শুরু করে পাকিস্তানিরা। রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওই হামলা চলে। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের ৩৬ শহরে হামলা চালানোর চেষ্টা চালায়। বিস্ফোরক বোঝাই ড্রোন পঠিয়ে ওই হামলা চালিয়েছিল। ৪০০টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। কিন্তু ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়। ভূপতিত ড্রোনের ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত হচ্ছে। যে ড্রোন থেকে ওই হামলা চালানোর চেষ্টা হয়েছিল, তা তুরস্কের তৈরি বলে প্রাথমিক তদন্তে অনুমান।’   

সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ু সেনার উইং কম্যান্ডার ভোমিকা সিংহ বলেন, ‘পাকিস্তানিরা সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে। কিন্তু কোনও লাভ নেই। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই মজবুত। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই