দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেখো মাম্মি বাড়ছি আমি’, বিশ্বে ধনকুবেরদের তালিকায় চার নম্বরে ভারত

courtesy google

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ফের সুখবর দিল ভারত। ধনকুবেরের সংখ্যার নিরিখে এগিয়ে ভারত। ভারতে ১ মিলিয়ন ইউএস ডলারের বেশি সম্পত্তি রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৮৫,৬৯৮। এগিয়ে থাকার নিরিখে ভারতের নম্বর কত জানেন ? চার নম্বরে রয়েছে ভারতের স্থান। যা শুনে চমকে উঠেছে গোটা বিশ্ব।

মিলিয়নেয়ার অর্থাৎ যাঁদের আর্থিক সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ইউএস ডলারের বেশি, এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক যে ধনকুবেররা, তাঁদের সংখ্যা কোন দেশে বেশি, এই নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে সম্পত্তি উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্ক।এই রিপোর্টে জানানো হয়েছে,মিলিয়নেয়ারদের তালিকায় ইউএস, চিন ও জাপানের পরে চার নম্বরে রয়েছে ভারতের স্থান।

ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে মিলিয়নেয়ারের সংখ্যা ৪.৪% বেড়ে ২.৩ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। অন্য দিকে, ১০০ মিলিয়ন ইউএস ডলারের বেশি সম্পত্তি রয়েছে এমন বিলিয়নেয়ারের সংখ্যা গোটা বিশ্বে এই প্রথম ১ লক্ষের গণ্ডি পেরিয়েছে। ভারতের শক্তিশালী দীর্ঘমেয়াদি আর্থিক উন্নয়ন, লগ্নির সুযোগ বৃদ্ধি ও বিলাসি বাজারের বিকাশ বিশ্বে সম্পদ সৃষ্টিতে ভারতকে একটি অন্যতম প্রধান দেশ হিসেবে তুলে ধরেছে। যা সম্পদ বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে প্রমাণিত হয়েছে। ভারতও আর্থিক দিক দারুণ উন্নতি সাধন করেছে।

নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার ‘দ্য ওয়েল্থ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালে ভারতে মিলিয়নেয়ারের সংখ্যা ছিল ৮৫,৬৯৮। যা ২০২৩ সালে ৮০,৬৮৬ ছিল। ২০২৮ সালের মধ্যে ভারতে মিলিয়নেয়ারের সংখ্যা বেড়ে ৯৩,৭৫৩ হবে বলে আশা করা হচ্ছে।

এই নিয়ে নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শিশির বাইজাল বলেন, ‘ভারতের প্রাণবন্ত অর্থনীতি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে কতটা শক্তিশালী হচ্ছে ভারত। ভারতে বেশি সম্পত্তি থাকা ব্যক্তির সংখ্যা নজিরবিহীন ভাবে বাড়ছে, যার মূলে রয়েছে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে সক্রিয়তা, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংহতিকরণ এবং শিল্প।’

Published by:

Share Link:

More Releted News:

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ