চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের দৈনিক সংক্রমণ এখনও বারোশোর ঘরেই, আরও কমল মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র একটা রাত। তারপরেই করোনার বিধিনিষেধ মুক্ত হচ্ছে গোটা দেশ। গত সপ্তাহেই ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল থেকে উঠে যাচ্ছে করোনার সমস্ত বিধি নিষেধ। তার ঠিক আগের দিনই দেশে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানাচ্ছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১২২৫ জন। 

অন্যদিকে এদিনও বেশ কিছুটা কমেছে মৃত্যুহার। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন মাত্র ২৮ জন। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে  ২১ জনের। বাকি মহারাষ্ট্রে এবং গোয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লিতে করোনায় একজন করে মারা গিয়েছেন।   

অন্যদিকে এদিন দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫৯৪ জন। একদিনে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৩৯৭ জন। এই মুহূর্তে দেশে করোনার মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৩০৭ জন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ