আরও কমল দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় অনেকটাই কম মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তাহলে বেজেই গেল করোনার বিদায় ঘণ্টা? প্রতিদিনের ধারা অব্যাহত রেখে আজ সপ্তাহের শেষ দিন রবিবারেও ফের কিছুটা কমল দেশে করোনার দৈনিক সংক্রমণ। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৭৬ জন।  শনিবার এই সংখ্যাটাই ছিল ৫৯২১। অর্থাৎ এক ধাক্কায় প্রায় পাঁচশো কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে বহুদিন পরে এদিন স্বস্তি দিচ্ছে দিচ্ছে দেশে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাও। জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের। আগের দিনের থেকে এক ধাক্কায় প্রায় দেড়শো কমেছে দৈনিক মৃতের সংখ্যা। এই মুহূর্তে কেরলে মৃতের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১২৪-এ। মহারাষ্ট্র এবং কর্ণাটকে মারা গিয়েছেন যথাক্রমে ১০ এবং ৩ জন। দেশে মৃতের হার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ১.২০ শতাংশে। 

অন্যদিকে জানা যাচ্ছে, এদিনও উল্লেখযোগ্য হারে কমেছে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৯,৪৪২। পাশাপাশি দেশে সুস্থতার হার এই মুহূর্তে বেড়ে হয়েছে ৯৮.৬৪ শতাংশ। গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৭৫৪ জন। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১