চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দৈনিক সংক্রমণ সাতশোর গণ্ডিতে, ২০২০-এর এপ্রিলের পর এই প্রথম

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসক মহলকে বড়সড় স্বস্তি দিয়ে মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ নামল সাতশোর গণ্ডিতে। ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশে করোনার আবির্ভাব হওয়ার পরে প্রথম কয়েক মাস হাজারের মধ্যে ঘোরাফেরা করেছিল দৈনিক সংক্রমণ। তারপরে আর কোনওদিনই হাজারের নীচে নামতে দেখা যায়নি দৈনিক সংক্রমণকে। কিন্তু সোমবারের করোনা বুলেটিন জানান দেয় গত একদিনে দৈনিক সংক্রমণ কমে হয়েছে ৯১৩। এরপর মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। চলতি বছর তো বটেই, ২০২১ সালেও কোনওদিন এত কম দৈনিক সংক্রমণ দেখেনি দেশ।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এদিনও ফের বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। গতকাল অর্থাৎ সোমবার যেখানে দৈনিক মৃতের সংখ্যা ছিল মাত্র ১৩, মঙ্গলবার সেটাই বেড়ে হয়েছে ৫৮। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৫৬ জনের। বাকি মৃত দুজনের মধ্যে একজন কর্ণাটকের বাসিন্দা এবং অপরজন রাজধানী দিল্লির। 

অন্যদিকে জানা যাচ্ছে, গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২৮০ জন। অন্যদিকে একদিনে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৫৪৩ জন। এই মুহূর্তে দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১২ হাজার ৫৪ জন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ