বিশ্বব্যাপী করোনা উদ্বেগের মাঝেই দেশে সংক্রমণ ২ হাজারের নীচে, বাড়ল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন সমগ্র বিশ্বজুড়ে ফের বাড়বাড়ন্ত শুরু হয়েছে করোনার, এশিয়া, ইউরোপের একাধিক দেশে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হার, ঠিক তখনই দেশে করোনার দৈনিক সংক্রমণ নতুন রেকর্ড গড়ল। জানা যাচ্ছে, গত একদিনে সমগ্র দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৬১ জন। দীর্ঘদিন পরে দেশের দৈনিক সংক্রমণ নামল দুই হাজারের নীচে। চলতি বছরে তো বটেই, এমনকি ২০২১ সালেও দেশের করোনার দৈনিক সংক্রমণকে দুই হাজারের নীচে নামতে দেখা যায়নি।

তবে একদিকে যখন দৈনিক সংক্রমণের রেকর্ড পতন স্বস্তি দিচ্ছে চিকিৎসক মহলকে, ঠিক তখনই উদ্বেগ বাড়াচ্ছে করোনার দৈনিক মৃত্যুর হার এবং মৃতের সংখ্যা। গত সপ্তাহেই যেখানে দেশে করোনায় মৃতের সংখ্যা রেকর্ড পতন ঘটিয়ে ২৭-এ পৌঁছেছিল। কিন্তু তারপরে ফের বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। সেটাই বাড়তে বাড়তে রবিবার ফের একশোর গণ্ডি পার করেছে। করোনায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রেকর্ড অনুসারে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ১২৭ জন। উদ্বেগের কারণ সেই কেরল। জানা যাচ্ছে গত একদিনে  শুধুমাত্র কেরলেই করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। বাকি সমস্ত রাজ্যেই মৃতের সংখ্যা এক এবং দুইয়ের মধ্যে ঘোরাফেরা করেছে। 

অন্যদিকে জানা যাচ্ছে, এই মুহূর্তে দেশের সংক্রমণের হার কমে হয়েছে ০.০৬ শতাংশ। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে দেশে সুস্থতার হার বেড়ে ৯৮.৭৪ শতাংশ হয়েছে। গত একদিনে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১৮৯ জন এবং এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে হয়েছে ২৬,২৪০। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর