করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল দৈনিক মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২,২০২ জন আর প্রান হারিয়েছেন ২৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ(Coronavirus Update) সামান্য হলেও স্বস্তি দিল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নিম্নমুখী মারণ ভাইরাসের সংক্রমণ। তবে দৈনিক সংক্রমণ কমলেও মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু এক ধাক্কায় অনেকটা বেড়েছে। নতুন করে মৃত্যু মিছিলে সামিল হয়েছেন ২৭ জন।

সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। একদিনে নতুন করে ২ লক্ষ ৯৭ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্য ২ হাজার ২০২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন রবিবার আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৮৭ জন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু বেড়েছে। আগের দিন যেখানে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন, সেখানে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে(Coronavirus Death toll In India) ঢলে পড়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে এদিন সকাল আটটা পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসের বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ২৪১ জন।’

দৈনিক সংক্রমণের(Coronavirus daily cases in India) পাশাপাশি স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৫০ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ৪ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ২৪৩ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৭৪ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৩৭৫টি। যার ফলে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৭ জনে।’

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?