করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও বাড়ল মৃত্যু

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২,২৫৯ জন আর প্রাণ হারিয়েছেন ২০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামান্য হলেও স্বস্তি দিল করোনার দৈনিক সংক্রমণ(Coronavirus Update in India)। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমিতের সংখ্যা কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ লক্ষ ৫১ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২ হাজার ২৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত(Daily Corona Cases) হয়েছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ২০ জন। যার ফলে করোনায় মৃতের(Daily Covid Death) সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৩২৩ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬১৪ জন। এ নিয়ে করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৫ শতাংশেই রয়ে গিয়েছে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৩৭৫ জন। যার ফলে এসিন সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪ জন।’

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন