গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭০২, প্রাণ হারালেন ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষবরণের আগেই দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা। তা নিয়ে চিন্তায় পড়েছে গোটা দেশ। কেন্দ্রীয় দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৭০২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রে দু’জন এবং কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে একজন । বর্তমানে দেশে বাড়ছে জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। আর তা নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে চিকিৎসকেরা। পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

 এছাড়া সামনেই যেহেতু বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তবে ফের করোনা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে গোটা দেশ।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম