‘অন্যের দিকে আঙুল না তুলে…’, ট্রেন ছিনতাই নিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশ মন্ত্রকের

পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত সমস্ত সত্য বিশ্বের সামনে আনা। এবং অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের দেশের উন্নতির দিকে মনোনিবেশ করা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় বিপুল পাক নাগরিক মারা গিয়েছে। ইতিমধ্যেই ১০০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণে মারা গিয়েছেন অসংখ্য পাক সেনা। আরও মৃত্যু সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ট্রেন ছিনতাইয়ের ঘটনার দায় এড়াতে পাক সরকার ভারতকে টার্গেট করেছিল। এই আবহেই পাক সরকারকে যোগ্য জবাব দিল ভারত, পাক সরকারের করা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করল ভারত। শুধু হিন্দুস্তান নয়, ট্রেন ছিনতাইয়ের ব্যার্থতা লুকানোর জন্যে আফগানিস্তানকেও দোষ দিয়েছিল পাক সরকার।

শুক্রবার (১৪ মার্চ) বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক সরকারের দাবিকে প্রত্যাখ্যান করে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে। গোটা বিশ্বে জানে, সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর কোথায় রয়েছে! এ পরিস্থিতিতে পাকিস্তানের উচিত অন্যদিকে দোষারোপ করার পরিবর্তে আত্মসমালোচনা করা। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত সমস্ত সত্য বিশ্বের সামনে আনা। এবং অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের দেশের উন্নতির দিকে মনোনিবেশ করা।’ 

 

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ১১ মার্চ সন্ত্রাসীগোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে। এদিন সকাল ৯ টা নাগাদ ৪৫০ জন যাত্রী নিয়ে ছিনতাইকৃত জাফর এক্সপ্রেস পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুপুর ১.৩০ মিনিট নাগাদ ট্রেনটির সিব্বিতে পৌঁছনোর কথা ছিল। ঠিক তখনই বোলানো পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় ব্যাপক বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মি (BLA)। এই অঞ্চলে মোট ১৭ টি টানেল রয়েছে। যার ফলে ট্রেনের গতি কমাতে হয়েছিল। সেই সুযোগে ট্রেনটি ৮ নম্বর টানেলে পৌঁছনো মাত্রই ব্যাপক বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীগোষ্ঠী। যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ। ছিনতাই করা হয় গোটা ট্রেনটিকে। সম্পূর্ণ পরিকল্পনা করে ট্রেনটিকে হাইজ্যাক করে BLA বাহিনী। গুলিতে পাক সেনাবাহিনীদের অনেকেই শহিদ হয়েছেন। ৪৫০ জনকে বন্দী করা হয়।  পাক সেনাদের হুমকি দেওয়া হয়েছিল, তাঁরা বন্দুক যেন ফেলে দেয়। না ফেললেই হত্যা করা হবে সকলকে। এরপরেই পাক সরকার জরুরী অবস্থা জারি করে। ইতিমধ্যেই ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু পাক সেনারা জানিয়েছে, বিএলএ বাহিনীর ৩৩ জনকে হত্যা করে ১৫৫ জনকে তাঁরয়া উদ্ধার করেছে। কিন্তু বিএলএ সন্ত্রাস বাহিনী দাবি করেছে, তাঁরা এখনও ২০০ জনকে আটকে রেখেছে। এদিকে শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কিত পাক সরকারের দেওয়া তথ্যের সঙ্গে কোনও মিল নেই। পাক সেনারা তথ্য গোপণ করছে বলে অভিযোগ উঠছে। 

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস