চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯,৬২৯ জন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বস্তি উধাও হয়ে ফিরল অস্বস্তি। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আরও ৯ হাজার ৬২৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২৯ জন।

বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী কোভিড ভাইরাসে শুধু কেরলেই মৃত্য হয়েছেছে ১০ জনের। দিল্লিতেই প্রাণ হারিয়েছেন ছয়জন। মহারাষ্ট্র ও রাজস্থানে তিন জন করে এবং হরিয়ানা ও উত্তরপ্রদেশে দুজন করে মারা গিয়েছেন। দেশে এ নিয়ে এখনও পর্যন্ত করোনার ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হলেন ৫ লক্ষ ৩১ হাজার ৩৯৮ জন।’

তবে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জীবন-মৃত্যুর যুদ্ধে জয়ী হয়েছেন ১১ হাজার ৯৬৭ জন।আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৬৮ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ১৩ জনে। উল্লেখ্য, সপ্তাহের প্রথমদিন দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ১৭৮ জন। আর গতকাল মঙ্গলবার নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৬৬০ জন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ