আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধ থামাতে ভারত হস্তক্ষেপ করুক, দাবি ভারতে নিযুক্ত প্যালেস্তিনীয় রাষ্ট্রদূতের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গাজা(Gaza) ভূখণ্ডের যুদ্ধ থামাতে ভারতের হস্তক্ষেপ চাইলেন দিল্লিতে নিযুক্ত প্যালেস্তিনীয় রাষ্ট্রদূত মাহমুদ আব্বাস। এদিন দেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্যালেস্টাইন(Palestine) ও ইজরায়েল(Israel) – দুই দেশের সঙ্গেই ভারতের(India) ভালো সম্পর্ক রয়েছে। আমরা আশা করি ভারত এই সংকটে হস্তক্ষেপ করবে, প্যালেস্টাইনকে সাহায্য করবে।’ যদিও ঘটনা হল ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি আগেই ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে দিয়েছেন। কূটনৈতিক ভাবে ভারতের সঙ্গে দুই দেশের সম্পর্ক থাকলেও প্রধানমন্ত্রীর এহেন অবস্থানের জন্য আদৌ ভারত প্যালেস্টাইনকে সাহায্য করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সাহায্য করলেও সেটা ঠিক কতখানি করা যাবে সেখানেও খটকা থাকছে। যদিও বিশ্বজনমত ক্রমশ ইজরায়েলের বিপক্ষে যাচ্ছে নিরীহ প্যালেস্তিনীয়দের ওপর প্রাণঘাতী হামলার জন্য।

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মাহমুদ আব্বাস এদিন তাঁর দেওয়া সাক্ষাৎকারে কার্যত কাঠগড়ায় তুলেছেন ইজরায়েলকেই। বলেছেন, ‘ইজরায়েলের দোষেই এই সংকট তৈরি হয়েছে। যদি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ যথাযথ পদক্ষেপ করত তাহলে এই সংকট তৈরি হতো না। ইজরায়েল যদি প্যালেস্টাইনর অধিকৃত এলাকাগুলো থেকে সরে যায় তাহলে এই হামলাও থেমে যাবে।’ উল্লেখ্য, মধ্য প্রাচ্যের দুই প্রতিবেশী দেশ হল ইজরায়েল ও প্যালেস্টাইন। দুই দেশেই সরকার থাকলেও মধ্যবর্তী গাজা ভূখণ্ডটি রয়েছে হামাসের(Hamas) অধীনে। সেখানেই চলছে সংঘর্ষ। হামাস জঙ্গিদের হামলার পালটা দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে ইজরায়েল। এহেন পরিস্থিতিতে বিপন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। গাজার প্রায় দশ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। তিন দিন ধরে চলতে থাকা যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০০ মানুষ।   

ইজরায়েলের বিদেশমন্ত্রী এই হামলার মধ্যেই ঘোষণা করেন গাজাতে খাদ্য, জল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন ভারতে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘও। এই অবস্থায় দ্রুত যুদ্ধ থামাতে মাহমুদ আব্বাস ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। জানিয়েছেন, ‘প্যালেস্টাইন ও ইজরায়েল- দুই দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইউরোপের বেশ কিছু দেশের কাছে সাহায্য চেয়েছেন। আমরা আশা করি ভারতও এই সংকটে হস্তক্ষেপ করবে, প্যালেস্টাইনকে সাহায্য করবে।’

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ